!! নড়াইলের ওসি ডিবি সাজেদুল ইসলামের সাফল্য !! যশোরের ২ মাদক ব্যাবসায়ী ১০ বোতল দেশি মদ সহ নড়াইলে আটক

Uncategorized আইন ও আদালত

মোঃ রফিকুল ইসলাম (নড়াইল) ঃ পুলিশ সুপার নড়াইলের সঠিক দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার ২৩ সেপ্টেম্বর, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই (নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্স সহ নড়াইল পৌরসভাধীন হাতির বাগান এলাকা থেকে ১০ বোতল দেশীয় মদ সহ যশোরের ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।

আটক কৃত আসামিদের নাম ও ঠিকানা যথাক্রমে, যশোর কোতোয়ালি থানাধীন বেজপাড়া গ্রামের মো: তরিকুল সাগর এর ছেলে মো: আল-আমিন (২৫) এবং ষষ্টিতলা গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: নুর ইসলাম (১৯)।

আসামিদের নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী নিয়মিত মামলা রুজু চলমান রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 111 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *