টাঙ্গাইলে পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশ এর ১৪৬ টি বিটে মোবাইল সেট বিতরণ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ ‘দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- পুলিশ সপ্তাহ ২০২২ এর শ্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলার পুলিশ এর ১৪৬ টি বিটে মোবাইল সেট বিতরণ করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।

এ সময় পুলিশ সুপার বলেন যে, জেলার প্রতিটা বিটের মোবাইল সেট মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিট অফিসারগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *