মামুন মোল্লা (খুলনা) ঃ নবনিযুক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম, শনিবার ১৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি সেখানে মোনাজাতে অংশ নেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর তিনি গোপালগঞ্জের সার্কিট হাউজে সংসদ সদস্য বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন এবং সংসদ সদস্য খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল এর সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খুলনা রেঞ্জ, খুলনা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

👁️ 115 News Views
