চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে টেন্ডারের মালামাল দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা আত্মসাত

Uncategorized আইন ও আদালত




নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র খুলশী থানার অভিযানে রেলওয়ে কর্মকর্তা পরিচয়ে টেন্ডারের মালামাল হস্তান্তরের আশ্বাসে প্রতারনা পূর্বক টাকা আত্নসাৎ করার ঘটনায় প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র খুলশী থানার এস আই (নিঃ) মোঃ আনোয়ার সংগীয় অফিসার ও ফোর্স সহ গত রবিবার ২১ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্মকর্তার পরিচয় দিয়ে নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী রেলওয়ে কার্যালয়ের ভিতরে কৌশলে প্রবেশ করে পুরাতন ব্যাটারী প্রদর্শন পূর্বক বাদীর নিকট থেকে ৫ লক্ষ টাকা প্রতারণামূলকভাবে নিয়ে আত্নসাৎ করার ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ নুরুল হক প্রঃ নুরু, আব্দুল গফুর, নাদেরুজ্জামান প্রঃ নাদু, মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রঃ শাহদাত প্রঃ হোসেন ও মোজাহেরুল হক প্রঃ মুকুলদেরকে গ্রেপ্তার করেন।

ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 141 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *