কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



মামুন মোল্লা (খুলনা) ঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন বাপ্পী (৩৫), পিতা-মোঃ আনসার আলী সরদার, সাং-মুক্ষাইট, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, এ/পি সাং-খালিশপুর হাউজিং এলাকা, থানা-খালিশপুর, মোঃ সাব্বির হোসেন (২২), পিতা-মোঃ আবিদ আলী, সাং-বঙ্গবাসী স্কুলের পিছনে, থানা-খালিশপুর এবং মুনজিলা (৩৫), পিতা-শাফায়েত মোল্ল্যা, সাং-পাবলা দত্তবাড়ী, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *