বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়িদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

Uncategorized আন্তর্জাতিক



নিজস্ব প্রতিবেদক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করতে জাপানের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার ১১ ডিসেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইতো নাওকি সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি লাভজনক স্থান। জাপানের বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় পরিসরে বিনিয়োগ করতে পারে।’

বৈঠকের পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন। (সূত্রঃ বাসস)


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *