রাজধানীর যাত্রাবাড়ীতে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ৫০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিবেদক ঃ গত বুধবার ২৮ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য “সিনথেটিক ভিনেগার, কারি পাউডার” এর বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে শাওন কনজ্যুমার প্রোডাক্টস, ১৭/৩২, খানবাড়ি চৌরাস্তা রোড, পূর্ব গোবিন্দপুর, যাত্রাবাড়ি, ঢাকা প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। মাত্র জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কর্মকর্তা নোভেরা বিনতে নূর, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ মুকুল মৃধা, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, আজকের দেশ ডটকম কে জানান, পণ্যের গুনগত মান রক্ষায় জনস্বার্থে বিএসটিআই এধরণের অভিযান পরিচালনা করবে, এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 104 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *