মুন্সীগঞ্জ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য



নিজস্ব প্রতিনিধি ঃ পরিচ্ছন্ন পোশাক, সুন্দর মন; সফল চাকুরি, সুস্থ জীবন “এই মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে শনিবার ৩১ ডিসেম্বর, মুন্সীগঞ্জ জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে কিট প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও কিট প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম।

পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলা পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত কিট সমূহ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট রেজিস্টারের সাথে মিলিয়ে যাচাই করেন।

তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান কিট সামগ্রির যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও দায়িত্বশীলতার সাথে যথাযথ কাজ করার নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 173 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *