নড়াইলে গরুর গোয়ালে আগুন লেগে দিশে হারা অসহায় কালু মিস্ত্রী

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় আগুনে পুড়ে গেলো পাঁচটি গরু। এ ঘটনায় গোয়াল ঘরের পাশে রান্নাঘরেও আগুন লেগে যায়। ভুক্তভোগীদের দাবি,অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামকান্তুপুর গ্রামের কালু মিস্ত্রির রান্না ঘর এবং গরুর গোয়ালে অসাবধানতাবশত এ ঘটনা ঘটে।
ঘটনার বুঝে ওঠার আগেই চারদিক আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ডিউটি অফিসার (এএসআই) মো. শাকের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে ছুটে যায়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় ৫টি গরু। ভুক্তভোগী কালু মিস্ত্রির রান্নাঘরও আগুনে পুড়ে গেছে। আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কালু মিস্ত্রির। গোয়ালে রাখা কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা তার। কান্নাজড়িত কণ্ঠে কালু মিস্ত্রি বলেন, আমার সম্বল বলতে এই গরুগুলো আর ঘরবাড়ি। চারটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। আরেকটি গরু মারাত্মকভাবে পুড়ে গেলে সেটাকে জবাই করে ফেলা হয়। আমার ১৫ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে এতে। সহায় সম্বল হারিয়ে আমি অসহায় এখন। প্রত্যাক্ষদর্শীরা জানায়, আগুন লাগার সময়ে লোকজন বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতা বেড়ে যায়। এসময় আশপাশের লোকজন ছুটে এসে পানি সংকটে আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে গোয়ালে থাকা দুটি এড়ে গরু উদ্ধার করতে পারলেও বাকি ৫টা পুড়ে যায়।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *