নড়াইলে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন দীর্ঘদিন পলাতক থাকার পরে নড়াগাতী থানা পুলিশের হাতে আটক। আসামি নড়াগাতি থানাধীন দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁ এর ছেলে মামুন খাঁ (৪০)। পুলিশ সুত্রে জানা যায়,(১০ ফেব্রয়ারি) শুক্রবার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই মাধব মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব-৩, ঢাকা টিকাটুলির একটি আভিযানিক দলের সহায়তায় এ দির্ঘদিন ধরে পলাতক ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুন খাঁ কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন,পুলিশ সুপার মোসাঃ ছাদিরা খাতুন এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলায় শক্ত সমর্থ কার্যক্রম অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *