দেশে ফিরছেন সৈকত

এইমাত্র ক্রিকেট খেলাধুলা

স্পোর্টস ডেস্ক : টেস্ট স্কোয়াডে থাকলেও নাঈম, আফিফদের সঙ্গে দেশে ফিরবেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার টেস্ট খেলার সম্ভাবনা খুবই কম।


বিজ্ঞাপন

যেহেতু টি-টোয়েন্টি সিরিজ শেষ, তাই সোমবার দেশের বিমান ধরবেন টি-টোয়েন্টি স্কোয়াডের খেলোয়াড়রা। টেস্ট সিরিজের জন্য সতীর্থরা যাচ্ছেন ইন্দোর আর দেশে ফিরে আসতে হচ্ছে মোসাদ্দেক হোসেনকে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, জরুরি পারিবারিক কারণে দেশে ফিরছেন মোসাদ্দেক।

মোসাদ্দেক না থাকায় ইন্দোরে প্রথম টেস্টের ভেন্যুতে যাচ্ছেন ১৪ জন। তবে মোসাদ্দেকের পারিবারিক সমস্যা কতটা গুরুতর এবং তিনি কবে ফিরতে পারেন, এসব চূড়ান্ত না হওয়ায় এখনো তার বিকল্প কাউকে নেওয়া হয়নি।

আগামী বৃহস্পতিবার ইন্দোরে ভারতের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের প্রথম টেস্ট। এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়িনশিপও শুরু করবে বাংলাদেশ দল।


বিজ্ঞাপন

বাংলাদেশ টেস্ট দল:


বিজ্ঞাপন

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

👁️ 130 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *