কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল এবং ইয়াবা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত



মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিল এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যাবসায়ী মোঃ রিয়াদ খান (২৭), পিতা-হুমায়ন কবির, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা এবং মোঃ শাহিন হোসেন(২৮), পিতা-মোঃ রুপচান আলী, সাং- রাঙ্গিয়ারপোতা নতুন পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়’কে খুলনা মহানগরীর খুলনা ও খানজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক কারবারিদ্বয়ের নিকট হতে ২০ বোতল ফেন্সিডিল এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *