বঙ্গবাজারে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

Uncategorized জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ৪ এপ্রিল, মঙ্গলবার ৪ এপ্রিল সকাল আনুমানিক ০৬১০ ঘটিকায় গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান এর নির্দেশে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার ক্রু মোতায়েন হয়। এছাড়াও অগ্নিকান্ড এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়।


বিজ্ঞাপন

মানবিক সহায়তার অংশ হিসেবে বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ওয়াটার বাউজার এর মাধ্যমে পানির সহায়তা প্রদান করে। এছাড়া যেকোন প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। (তথ্য সূত্র : আইএসপিআর)

👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *