প্রাইম ব্যাংকের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Uncategorized অর্থনীতি রাজধানী

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।


বিজ্ঞাপন

বুধবার ৫ এপ্রিল, ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৭ পয়সা।


বিজ্ঞাপন

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।


বিজ্ঞাপন

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল ।

👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *