মিয়ানমার বর্ডার পুলিশের সাথে বিজিবি প্রধানের শুভেচ্ছা বিনিময়

Uncategorized আন্তর্জাতিক চট্টগ্রাম জাতীয়

নিজস্ব প্রতিনিধি :  কক্সাবাজার ও বান্দরবানের নাইকংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রধান মেজর জেনারেল একেএম নামজুল হাসান। এসময় ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


বিজ্ঞাপন

পরিদর্শন কালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর ২ নম্বর সেক্টরের অধিনায়ক লেঃ কর্নেল কিয় নাইং স-সহ অন্যান্য অফিসারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। ( তথ্য সূত্র : বাংলাদেশ মিলিটারি এসোসিয়েশন বিএমএ)

👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *