১০ দফা দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির অবস্থান কর্মসূচী পালিত 

Uncategorized খুলনা রাজনীতি

পিংকি জাহানারা : বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির   প্রতিবাদসহ  ১০ দফা দাবিতে আজ (১১ এপ্রিল,২০২৩)  বেলা  ৩ টায় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল চত্বরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
উক্ত কর্মসূচী পালন করে বিকাল ৩টা থেকে  ৪টা পর্যন্ত। এ কর্মসূচী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।  অনুষ্ঠানে  খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.এস এম শফিকুল আলম মনা সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.এস এম শফিকুল আলম মনা, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন,, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *