!! শোক সংবাদ !! সাংবাদিক তাজিদুল ইসলাম লাল এর পিতার ইন্তেকাল

Uncategorized জীবনী বিবিধ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টার্স ক্লাব রংপুর এর সহ-সভাপতি তাজিদুল ইসলাম লাল এর বাবা ও মৃত মফিজ উদ্দিনের ২য় ছেলে বুড়িরহাট বাহাদুর সিংহ এলাকা নিবাসী ছাইয়াদার রহমান সাইদুর (৬৬) শুক্রবার  সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুরের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালেতিনি স্ত্রী ৫ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।


বিজ্ঞাপন

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর বাহাদুর সিংহ মধ্যপাড়ায় (বুড়িরহাটফার্ম সংলগ্ন) অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পরে বাহাদুর সিংহ মধ্যপাড়া পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টার্স ক্লাব রংপুর এর সহ-সভাপতি তাজিদুল ইসলাম লাল এর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন দৈনিক বায়ান্নর আলো পরিবার, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর’র সকল সদস্য। এক শোক বার্তায় সাংবাদিক বৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *