পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জগম্নাথপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


জগন্নাথপুর প্রতিনিধি ঃ পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে জগম্নাথপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৫ রামাদ্বান জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ মাহিমা রেস্টুরেন্টে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকড়ছই আলীম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাংবাদিক ঐক্য ফোরাম ইউকের সভাপতি আনোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও অনলাইন প্রেসক্লাবের কার্যকরী সদস্য রিয়াজ রহমান প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আকমল হোসেন।

এসময় জগন্নাথপুর থানার এস আই সাইফুদ্দিন, কার্যকরী সদস্য সাংবাদিক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আলী হোসেন খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা ছমির উদ্দিন।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *