নড়াইলে গাঁজা সেবনের দায়ে মান্দার কাজী নামে’র এক বৃদ্ধা’র ৬ মাসের কারাদণ্ড

Uncategorized অপরাধ আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া থানা এলাকায় মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে মান্দার কাজী নামের এক বৃদ্ধকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। (১৭ এপ্রিল) রাতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজগর আলী এ রায় দেন। পুলিশ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া মাইটকুমড়া আবাসন এলাকায় অভিযান চালিয়ে মান্দার কাজী (৫৫) কে মাদকদ্রব্য গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। সে অত্র এলাকার মৃত-বকু কাজীর ছেলে। পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *