নিজস্ব প্রতিবেদক ঃ ডিআইজি ঢাকা রেঞ্জ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম সকালে ঢাকাস্থ ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইনস্ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
নামাজে ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপার, ঢাকা জেলাসহ জেলা পুলিশের অফিসার ফোর্স ছাড়াও মুসল্লিরা অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ডিআইজি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

👁️ 119 News Views
