নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা উপমন্ত্রী’র সাথে তাদের নিজ নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মান্যবর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। এসময় তারা পরস্পর কুশলাদি বিনিময়সহ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 110 News Views
