সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত

Uncategorized আন্তর্জাতিক জাতীয়

কুটনৈতিক প্রতিবেদক :  সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।


বিজ্ঞাপন

আইনশৃংখলা পরিস্থিতির উপরে নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিষ্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করা হচ্ছে দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। এক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কাম্য।(তথ্য সূত্র ডিফেন্স রিসার্চ ফোরাম)


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *