তুরস্কে উদ্ধারকার্য পরিচালনাকারী বাংলাদেশি দলকে তুরস্ক সরকারের পক্ষ হতে বিশেষ সম্মাননা স্মরক প্রদান

Uncategorized আন্তর্জাতিক জাতীয় রাজনীতি

কুটনৈতিক বিশ্লেষক : তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্য পরিচালনাকারী বাংলাদেশ দলকে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তুরস্ক সরকারের পক্ষ হতে (২৫ এপ্রিল) বিশেষ সম্মাননা প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান।


বিজ্ঞাপন

বাংলাদেশের পক্ষে এই সম্মাননা স্মরক গ্রহণ করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশেদ ইকবাল এবং উদ্ধারকারী দলের দলনেতা লেঃ কর্নেল মোঃ রুহুল আমিন।

গত ০৬ ফেব্রুয়ারি, তুরস্কে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য সেনাবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিমান বাহিনীর সদস্যদের সম্বন্বয়ে ৬০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকার্য শুরু করে।

তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা আদিয়ামান এবং হাতাই এ উদ্ধারকার্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। এই দলটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাবু বিতরণ করে। এছাড়া মেডিকেল টিমটি ১০৪ জনকে চিকিৎসা সেবা প্রদান এবং তাদের মাঝে ৩২ কার্টন ঔষধ বিতরণসহ ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিক ট্রমাগ্রস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে। (তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *