যশোরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি ৫০০ গাঁজাসহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত




নিজস্ব প্রতিনিধি ঃ বৃহস্পতিবার ২৭ এপ্রিল যশোর ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন, এএসআই (নিঃ) সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ শফিউল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে যশোর চৌগাছা থানাধীন বাদেখানপুর ক্লাবপাড়াস্থ জনৈক মোঃ আসলাম হোসেন, শশুরঃ আজীরবক্স এর বসতবাড়ীর সামনে উঠান থেকে মোঃ তারিফ হোসেন (২৩), পিতা- মোঃ মতিয়ার রহমান, মাতা- মোছাঃ শিল্পী বেগম, সাং-বাদেখানপুর পূর্বপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোরকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০ (ষাট হাজার) টাকা।

এ সংক্রান্তে এএসআই (নিঃ) শেখ শাহিন ফরহাদ বাদী হয়ে চৌগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী এজাহার দায়ের করেন।


বিজ্ঞাপন
👁️ 148 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *