মাদকবিরোধী অভিযানে ৫৩ জন গ্রেফতার

অপরাধ আইন ও আদালত এইমাত্র

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ডিএমপি ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এক বার্তায় ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম হেরোইন, এক কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৪৩ লিটার দেশি মদ, ৪২ ক্যান বিয়ার ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। ডিএমপি জানায়, ঢাকা মেগাসিটিকে মাদকমুক্ত করতে প্রতিনিয়ত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *