শাহরুখ কন্যাতে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের কন্যা সুহানা খান প্রায়শই আলোচনায় আসেন তার স্টাইল এবং খোলামেলা কথার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত তিনি।


বিজ্ঞাপন

নতুন করে আবারও আলোচনায় আসলো শাহরুখ কন্যা। সম্প্রতি মুক্তি পেয়েছে সুহানার প্রথম চলচ্চিত্র ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’। এটি মুক্তির পর বেশ সাড়া ফেলেছে। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সুহানার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুহানা।

১০ মিনিটের এই চলচ্চিত্রে সুহানার সহ অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন রবিন গোনেলা। ১৭ নভেম্বর এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই সুহানার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। সুহানা অভিনীত এই শর্ট ফিল্ম কম বয়সি এক যুগলকে নিয়ে। মেয়েটির বাড়ি যাওয়ার সময় দু’দিনের দীর্ঘ সফরে সম্পর্কের বাস্তবতা কী ভাবে বুঝতে পারে তাঁরা, তারই গল্প বলা হয়েছে এই ছবিতে।

সুহানা যে তাঁর মতোই বলিউডে দাপিয়ে বেড়াতে চান, সে কথা শাহরুখ খান নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। সুহানা খান এই বছর নিজের গ্র্যাজুয়েশন শেষ করেছেন। কিন্তু তিনি ভবিষ্যতে আরও পড়াশোনা করতে চান বলে নিউইয়র্কেই রয়েছেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *