শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তেই চেষ্টা করেছেন মহামতি গৌতম বুদ্ধ——– গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় জীবনী রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : বুধবার, ৩ মে-শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি এ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বুদ্ধ পূর্ণিমা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত।


বিজ্ঞাপন

দেশে বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত এই দিনটি মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর স্মৃতি ও ঐতিহ্য বিজড়িত। তিনি বলেন, “অহিংসা পরম ধর্ম” গৌতম বুদ্ধের এই অমীয় বাণী শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ।

ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তেই চেষ্টা করেছেন মহামতি গৌতম বুদ্ধ।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে “বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট” গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু।


বিজ্ঞাপন

পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন।


বিজ্ঞাপন
👁️ 137 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *