নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রবিবার ২৫/ জুন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন ঢাকা বিভাগের ১৩ টি জেলা হতে আগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ০১ জন উপজেলা নির্বাহী অফিসার ও ০১ জন সহকারী কমিশনার (ভূমি) সহ মোট ৩৯ জন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. জেড. এম. নূরুল হক। কি নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, প্রকল্প পরিচালক, আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

👁️ 109 News Views
