এক রাতের জন্য ৩ কোটি!

বিনোদন

বিনোদন ডেস্ক : সিনেমাতে অভিনয় করেও অনেকে খুব বেশি টাকা পান না। কিন্তু বলিউড তারকা ঊর্বশী রাউতেলা এক রাতের জন্য পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও এটিই সত্য। না, এটি কোন সিনেমার জন্য নয়।


বিজ্ঞাপন

একটি অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য এই টাকা নিচ্ছেন মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। নতুন বছরের শুরুতে একটি থার্টি ফার্স্ট নাইট পার্টিতে যোগ দেবেন এই নায়িকা। এই পার্টির অতিথি হতেই তিন কোটি টাকা নিচ্ছেন নায়িকা। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় এক গণমাধ্যম। সব মিলিয়ে নতুন বছরটি বেশ খোশ মেজাজেই শুরু করছেন ঊর্বশী।

২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেস, ট্যুরিজম কুইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড খেতাব পান ঊর্বশী রাউতেলা। মিস ডিভা ইউনিভার্স ২০১৫ হন তিনি। এছাড়া ২০১৫ সালেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তার। ২০১৫ সালে কন্নড় সিনেমায় ‘ঐরাবত’ এ অভিনয় করেন। এরপর ২০১৬ সালে ‘সনম রে’ ও ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ সিনেমা দিয়ে বলিউডে বাজিমাত করেন।


বিজ্ঞাপন

সিনেমার পাশাপাশি ২০১৪ সালে হানি সিংয়ের ‘লাভডোজ’ মিউজিক ভিডিওতেও কাজ করেন। ২০১৬ সালে মিকা সিংয়ের ‘লাল দোপাট্টা’ গানের ভিডিওতেও ঝড় তোলেন ঊর্বশী।


বিজ্ঞাপন

সম্প্রতি পাগলপন্থীতে অভিনয় করেন ঊর্বশী রাউতেলা। এ সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশির সঙ্গে অভিনয় করেন তিনি।

👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *