নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র সদরঘাট থানার এসআই মোহাম্মদ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল রবিবার ১৬ জুলাই, চট্টগ্রামের সদরঘাট থানাধীন স্ট্যান্ড রোডস্থ কর্ণফুলী শিপ বিল্ডার্স ঘাটের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে ১০০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি মিনি ট্রাকসহ মোহাম্মদ আরমান হোসেন ও মোঃ মনির হোসেনকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপির সদরঘাট থানায় মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
👁️ 139 News Views
