কেএমপি’র পুলিশ কমিশনার কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা কর্তৃক বিদায় সংবর্ধনা প্রদান

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :  গতকাল মঙ্গলবার  ২৫ জুলাই,  দুপুর ২ টা ১৫ মিনিটের সময়  খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র সদরদপ্তরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার  মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা কে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রোকনুজ্জামান বিদায় সংবর্ধনা প্রদান করেন।


বিজ্ঞাপন

বিদায় সংবর্ধনা প্রদানকালে কমিউনিটি ব্যাংক, খুলনা শাখার ম্যানেজার খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র পুলিশ কমিশনার কে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতি স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

উক্ত বিদায় সংবর্ধনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও)  সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর)  মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রিন্সিপাল অফিসার ও ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার কাজী জামিল আহমেদ উপস্থিত ছিলেন।

👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *