
মো: রফিকুল ইসলাম (নড়াইল) : চোরাই মাল গ্রহণ সংক্রান্ত মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান শিকদারকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানার কচুডাঙ্গা গ্রামের জনৈক শাহাবুলের ছেলে। গতকাল বৃহস্পতিবার ২৭ জুলাই, ভোর রাতে অত্র থানার পহরডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নামে ঢাকার সাভার থানায় চোরাই মাল গ্রহণ সংক্রান্ত একটি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই(নিঃ) অভিজিৎ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

👁️ 103 News Views
