গোপালগঞ্জে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ২০২৬ সালের হজ যাত্রীদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল ১০টায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছু ব্যক্তিদের নিয়ে ‘হজ প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও […]

বিস্তারিত

জয়পুরহাটের পাঁচবিবিতে জ্বালানি তেল কারসাজি রোধে ইউএনওর পদক্ষেপ গ্রহণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  :  আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ ও ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত দাম নেওয়া রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত কাজ করছেন। একইসঙ্গে পাঁচবিবির জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল সবার মাঝে সম বন্টনেও তিনি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ […]

বিস্তারিত

​গোপালগঞ্জে প্রশিকা কর্মকর্তার ঋণ কেলেঙ্কারি: কর্মকর্তা অঞ্জলি চৌধুরী জেল হাজতে

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া এলাকায় ‘প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’ নামক একটি এনজিওর ঋণ কার্যক্রমে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গ্রাহকের জমা দেওয়া অর্থের সঙ্গে কোম্পানির অফিসিয়াল হিসাবের বড় ধরনের গড়মিল পাওয়ার পর ফিল্ড অফিসার অঞ্জলি চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। সিআইডির তদন্ত প্রতিবেদন […]

বিস্তারিত

শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ : মানববন্ধন, ঘেরাও, দুদকে স্মারকলিপি—উত্তাল জনরোষে কাঁপছে উপজেলা প্রশাসন !  

শার্শা (যশোর) প্রতিনিধি :  যশোরের শার্শা উপজেলায় যেন দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ একসাথে বিস্ফোরিত হলো। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তুলে রাস্তায় নেমেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ। রবিবার (৫ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন মুহূর্তেই রূপ […]

বিস্তারিত

পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে অসহায় কিডনি রোগীকে মানবিক সহায়তা প্রদান

দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)  :  জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দ। অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে তারা সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করেছেন। সোমবার (৬ এপ্রিল) পাঁচবিবি পৌর জামায়াতের উদ্যোগে পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা, অসহায় কিডনি রোগী রশিদা বেগমকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। […]

বিস্তারিত

গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী, (রাজশাহী)  :  রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-তে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার(৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টায় উপজেলা সদরের আলম সুপার মার্কেট-এ এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস-এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ১৪টি মোবাইল ফোন আজ সোমবার (০৬ এপ্রিল) প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব গৌতম কুমার (বিশ্বাস) নিজ হাতে এসব ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাসে […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ, (চাঁপাইনবাবগঞ্জ)  :  আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যমুনা টেলিভিশনের ১ যুগ পূর্তি উদযাপিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বর্নাঢ্য র্যালীর মাধ্যমে শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে র্যালীটি প্রেসক্লাব সামনে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহ […]

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার: ২টি ট্র‍্যাক্টর ও ১টি এস্কেভেটর জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ,  (চাঁপাইনবাবগঞ্জ)  : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং এলাকায় রাতের আধাঁরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২জন গ্রেপ্তার ও মাটি পরিবহনের দায়ে মাটি ভর্তি ২টি ট্র‍্যাক্টরসহ ১টি এস্কেভেটর জব্দ করা হয়। সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার হোসেন ড্যাং এলাকায় ডিবি পুলিশের এস.আই পলাশ চন্দ্র চৌধুরী […]

বিস্তারিত

ডিমলায় নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা ধরে গণধর্ষণ

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী)  :  নীলফামারীর ডিমলা উপজেলায় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে পাঁচ ঘণ্টা আটক রেখে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে আসামী করে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামের ১৫ বছর বয়সী মনি (ছদ্মনাম) দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। […]

বিস্তারিত