নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার মামলায় আওয়ামী লীগের ৪৮ নেতা কর্মী কারাগারে

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ৩ মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওয়ামী-লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত […]

বিস্তারিত

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে  ১৫ হাজর ২৫৯ জন শিক্ষার্থী 

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড  অধীনে  এবার গোপালগঞ্জে মোট পরীক্ষার্থী  ১৫ হাজার […]

বিস্তারিত

শরণখোলায় বিএনপির ৭ নেতাকে বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ৭ নেতাকর্মীকে দলের শৃঙ্খলা ভঙ্গ নীতি  পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে এনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এক সভায় ৭ এপ্রিল রাতে এদের বহিষ্কারের প্রস্তাব দিয়ে একটি চিঠি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবরে  প্রেরণ করেন। এ ঘটনায়  বিএনপি’র ৭ নেতাকর্মী অভিযোগ অস্বীকার করে দলীয় গ্রুপিং এর কারণ […]

বিস্তারিত

যশোর মনিরামপুরে পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোরের মনিরামপুর থানা পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের। জানা গেছে,  গতকাল মঙ্গলবার   ৮ এপ্রিল  বেলা সাড়ে  ১২ টায়  মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ হল রুমে মনিরামপুর থানা পুলিশের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা প্রতিরোধ, সাইবার বুলিং […]

বিস্তারিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায়   যৌথ বাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও ৪ সহযোগীসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি : গতকাল  মঙ্গলবার ৮ এপ্রিল, দুপুর আনুমানিক ১২টায় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জঙ্গুরদী গ্রামে স্থানীয় জনসাধারণের মাধ্যমে খবর পাওয়া যায়, জুবায়ের হোসেন হিমেল অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করছে। খবর পাওয়ার পরপরই ৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের একটি টহল দল […]

বিস্তারিত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৫খ্রি. এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সাড়ে ১০ টায় উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে বর্ণাঢ্য এক নৌ-র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পদ্মা নদীর বিভিন্ন জলমহাল ঘুরে এসে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। […]

বিস্তারিত

গোপালগঞ্জে নদীতে অভিযান : অবৈধ কাঠা উচ্ছেদ, ১২ হাজর ৫শ মিটার নিষিদ্ধ জাল জব্দ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জে মধুমতি বিল রুট চ্যানেলে অভিযান চালিয়ে ১১ টি অবৈধ কাঠা উচ্ছেদ, ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ২ হাজার ৫শ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করেছেন মৎস বিভাগ । পরে জব্দকৃত ঐ সব জাল জনসম্মূখে  আগুনে পুড়িয়ে দেয়া হয়। এসময় ৯ ইঞ্চির ছোট ৪০ কেজি মাছ বিলরুট চ্যানেলে অবমুক্ত […]

বিস্তারিত

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে নড়াইল জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল,ইসরাইলি পন্য বয়কটের আহ্বান

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃগাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদি নড়াইল জেলা ছাত্রদলের আয়োজনে নড়াইল ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গন থেকে (৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টার সময় ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নড়াইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস,সহসভাপতি মামুন […]

বিস্তারিত

গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নড়াইলে জামায়াতের বিক্ষোভ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৭এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী , নড়াইল জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। […]

বিস্তারিত

গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বাগেরহাটের শরণখোলায় বিক্ষোভ মিছিল 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : গাজাবাসীর উপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলাও লক্ষ লক্ষ মুসলমানকে  বাস্তুচুত্য করার প্রতিবাদে  বাগেরহাটের শরণখোলায় গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় রায়েন্দা পাঁচরাস্তা এলাকার আল আরাফা  ব্যাংকে নিচতলায় উপজেলা প্রেসক্লায়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল ‘সর্বস্তরের তৌহিদী জনতা’র ব্যানারে রায়েন্দা বাজারের […]

বিস্তারিত