গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু, আহত ২৩

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে রোববার সকাল পৌনে ১১টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস […]

বিস্তারিত

নবীনগর–রসূলাবাদ–শামগ্রাম সড়কে বেহাল দশা,দ্রুত সংস্কারের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রসূলাবাদ হয়ে শামগ্রাম বাজার ও সলিমগঞ্জ ফেরিঘাটে যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির একটি অংশ দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে সড়কের একটি ছোট কালভার্টের পাশে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ পথচারী ও যানবাহন চালকরা। ​স্থানীয়দের দীর্ঘদিনের […]

বিস্তারিত

!! বিশেষ প্রতিবেদন !!  জ্বালানি খাতে সরকারি একচেটিয়া নির্ভরতা আর কতদিন  :  জ্বালানি খাত খুলে দিন বেসরকারি বিনিয়োগের জন্য

  বিশেষ প্রতিবেদক  : বাংলাদেশের অর্থনীতি যত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, দেশের জ্বালানি ব্যবস্থাপনার পুরোনো কাঠামো ততই বড় প্রশ্নের মুখে পড়ছে। শিল্পকারখানা, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের সঙ্গে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিশোধন ও বিতরণের সক্ষমতা গড়ে ওঠেনি। ফলে সরবরাহব্যবস্থার কোথাও সামান্য ব্যত্যয় ঘটলেই তার অভিঘাত ছড়িয়ে পড়ে শিল্প […]

বিস্তারিত

আখাউড়ায় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  : লোডশেডিংয়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শনিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়। ঐক্যবদ্ধ আখাউড়ার আয়োজনে সড়ক বাজার মুক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব আলী। বক্তব্য রাখেন যুবদল নেতা মোবাশ্বের আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান খান সানি, ঐক্যবদ্ধ আখাউড়ার […]

বিস্তারিত

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী, কর্তৃপক্ষ বলছে এটি এখন জাতীয় সমস্যা

মোঃ সারোয়ার হোসেন অপু,  (নওগাঁ)  :  নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায়, দিনে-রাতে মিলে প্রায় ৬-৭ বার লোডশেডিং হয়। বিশেষ করে গ্রামের অঞ্চলগুলোতে লোডশেডিং বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ ২ ঘন্টা পরপর কারেন্ট চলে যায়, এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যঘাত আনছে এবং জনসাধারণের জীবন যাপনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। বদলগাছীর […]

বিস্তারিত

সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে ফিটিং সার্ভিস : অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানী ঢাকায় সন্ধ্যা নামার পর পরেই গণপরিবহনে কথিত ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও সাধারণ যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা এবং চরম হয়রানির শামিল বলে মন্তব্য করেছেন নাগরিক ছাত্র ঐক্যের […]

বিস্তারিত

মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি  :  টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাথী সিনেমা হল রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীরা। সড়ক উন্নয়নকাজের ধীরগতির কারণে বর্তমানে রাস্তাটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভোগান্তি দিন দিন বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা এবং […]

বিস্তারিত

সুনামগঞ্জের জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ এর উপকেন্দ্রে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

জীবন দেওয়ান উজ্জ্বল (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জ: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম চলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের বারবার আসা-যাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে […]

বিস্তারিত

আমরা এই দেশের মানুষ, নাকি রোহিঙ্গা  ?’—আবারও উচ্ছেদের শঙ্কায় কাজী আনোয়ার  :  তিন দশক পর আবারও উচ্ছেদের মুখে পূর্বাচল থেকে আসা পরিবারগুলো

নারায়ণগঞ্জ প্রতিনিধি  : মানুষের হৃদয়ে পূর্ব পুরুষের স্মৃতি চির জাগরুক। তাই জীবন দিয়ে হলেও আগলে রাখে বাপদাদার কবর। পূর্ব পুরুষের কবর নিয়ে শঙ্কায় আছে রূপগঞ্জের দুটি গ্রামের মানুষ। কাজী মাজহারুল আনোয়ার তাদেরই একজন। বাড়ির উঠানে পাশাপাশি দুটি কবর। একটিতে শায়িত মা, অন্যটিতে ভাই। তিনি কবর দুটির দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘পূর্বাচলে […]

বিস্তারিত

দুর্যোগ মোকাবিলায় চাই জাতীয় সংহতি  : অর্থনৈতিক সংকটের ওপর বন্যার নতুন আঘাত

নিজস্ব প্রতিবেদক  :  বর্ষা মৌসুমের শুরুতেই দেশের বিস্তীর্ণ অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। […]

বিস্তারিত