উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা

নিজস্ব প্রতিবেদক  :  দ্বারে কড়া নাড়ছে বর্ষার আগমনী বার্তার ডংকা। এর মধ্যেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। প্রশ্ন উঠছে এর আগে কেন শেষ করা হয়নি এসব কাজ। বিভিন্ন এলাকায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একদিকে রাস্তা কাটার পর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া, অন্যদিকে একই এলাকায় একাধিক সংস্থার বারবার খোঁড়াখুঁড়িতে […]

বিস্তারিত

দিন যত গড়িয়েছে, রাইসার শ্বাসকষ্ট তত বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, (রাজশাহী) :  দিন যত গড়িয়েছে, রাইসার শ্বাসকষ্ট তত বেড়েছে। ভর্তি হওয়ার দু’দিন পর চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু শহরের একটি রেস্টুরেন্টে মাত্র ১০ হাজার টাকা বেতনের চাকরি করা বাবা তখনই মেয়েকে নিয়ে যেতে পারেননি। অর্থ ছিল না, ছিল শুধু বুকভরা আতঙ্ক আর অসহায়ত্ব। অবশেষে ১২ দিন পর বেতনের […]

বিস্তারিত

মাতুয়াইলের ‘ময়লার সাম্রাজ্য’  শত কোটি টাকার বর্জ্য বাণিজ্যে বিষাক্ত হচ্ছে ঢাকা : বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি, বাতাসে উৎকট দুর্গন্ধ !

নিজস্ব প্রতিবেদক  : চারদিকে ধূসর-কালো বর্জ্যের পাহাড় । দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো যুদ্ধবিধ্বস্ত এলাকা। অথচ এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রের কাছেই—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাতুয়াইল ল্যান্ডফিল। প্রতিদিন এখানে জমা হচ্ছে ৩ থেকে ৪ হাজার টন বর্জ্য। বছরের পর বছর ধরে জমতে জমতে এই ময়লার স্তূপ এখন প্রায় ১০০ ফুট উঁচু পাহাড়ে পরিণত […]

বিস্তারিত

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রননিজস্ব প্রতিবেদক  :  বসুন্ধরা আবাসিক এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীনে নেওয়ার যে তোড়জোড় চলছে, সে বিষয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, নাগরিক জীবনের নিরাপত্তাহীনতা বোধ বসুন্ধরা আবাসিক এলাকায় আসার পর আমার কখনো হয়নি। ধানমণ্ডিতে নিজ বাড়িতে ৩০ বছর […]

বিস্তারিত

বরেন্দ্রে পানির আর্তনাদ : ‘সংকটাপন্ন’ ঘোষণার পরও থামছে না ভূগর্ভস্থ পানি উত্তোলন !

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চল এখন এক ভয়াবহ পানিসংকটের মুখোমুখি। একসময় গ্রামের মানুষ যে পুকুরের পানি ব্যবহার করতেন দৈনন্দিন কাজে, আজ সেই পুকুরগুলো অনেকটাই মৃত। বাড়ির উঠানের নলকূপে পানি ওঠে না, গভীর নলকূপেও মিলছে না নিশ্চয়তা। কোথাও কখনো পানি পাওয়া যাচ্ছে, কোথাও আবার একেবারেই শুকিয়ে গেছে পানির স্তর। ফলে […]

বিস্তারিত

আখাউড়ায় খাল, পুকুর খেসারত  : বিদ্যালয় মাঠে পানি, বিপাকে শিক্ষার্থীরা

মো : হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি উঠে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। কমে যায় শিক্ষার্থীদের উপস্থিতি। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ের পাশেই ছিলো খাল ও পুকুর। তবে এসব জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে […]

বিস্তারিত

পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা

বিশেষ প্রতিবেদক  :  কোলাহল, বিশৃঙ্খলা, মাদক-সন্ত্রাসী এবং অপরাধীদের থাবামুক্ত বিশেষায়িত একটি নগরীর নাম বসুন্ধরা। এটি রাজধানী ঢাকার নিরাপদ এবং অভিজাত আদর্শ আবাসিক এলাকা। এর শৈল্পিক কাঠামো ও অবয়ব মিথের মতো মনে হবে! শিল্পীর তুলিতে আঁকা এর নান্দনিক ছবি যেন নৈসর্গিক দৃশ্যের বাস্তব চিত্র। মনোমুগ্ধকর এই দৃশ্যপট কোনো জাদুমন্ত্রে গড়া নয়, বরং এখানকার দক্ষ, কঠোর ও […]

বিস্তারিত

!! প্রাণিসম্পদ অধিদপ্তরে ‘কবির সাম্রাজ্য’ !! এক নন-ক্যাডার কর্মকর্তার দখলে একাধিক দপ্তর : টেন্ডার সিন্ডিকেট ও কোটি টাকার ঠিকাদারি বাণিজ্যের অভিযোগ !

নিজস্ব প্রতিবেদক  :  প্রাণিসম্পদ অধিদপ্তরে যেন অদৃশ্য এক সম্রাটের উত্থান। পদে তিনি একজন নন-ক্যাডার কর্মকর্তা, কিন্তু প্রভাব-প্রতিপত্তিতে যেন পুরো দপ্তরের নিয়ন্ত্রক। সহকারী পরিচালক (গোট ফার্মস) ডা. মো. কবির উদ্দীনের বিরুদ্ধে উঠেছে বিস্ময়কর, চাঞ্চল্যকর এবং ভয়ংকর সব অভিযোগ। একদিকে সরকারি দায়িত্ব, অন্যদিকে ঠিকাদারি ব্যবসা—দুই হাতেই চলছে ক্ষমতা ও অর্থের খেলা। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়, […]

বিস্তারিত

মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তাটি যেন ‘মরণফাঁদ  ’: ভোগান্তিতে হাজারো মানুষ

মোঃ আলী শেখ,  (মাদারীপুর)  :  মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়নের জালালখাঁর বাড়ি সংলগ্ন রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা আর বড় বড় গর্তে একাকার হয়ে যাওয়া এই সড়কে যাতায়াত করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ​দুর্ভোগের চিত্র  :  সরেজমিনে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ ও […]

বিস্তারিত

৩ হাজার কোটি টাকার প্রকল্প, তবু ডুবে থাকে ঢাকা — খাল গিলেছে শহর, নাকি টাকা ?

নিজস্ব প্রতিবেদক  : প্রতিবছর বর্ষা এলেই যেন একই দৃশ্যপট—পানিতে ডুবে যায় রাজধানী ঢাকা। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক, কোথাও স্বস্তি নেই। প্রায় তিন কোটি মানুষের এই শহর পরিণত হয় এক জলাবদ্ধতার নগরীতে। নাগরিকদের ভোগান্তি সীমাহীন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তীব্র সমালোচনা ও ব্যঙ্গ। কিন্তু প্রশ্ন একটাই—হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও কেন ডুবে […]

বিস্তারিত