কৃষি ব্যাংকে এখন পর্যন্ত ঋণ না দেওয়ায় চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানি তীব্র আর্থিক সংকটে সোমবার হতে সকল চা কারখানা তালা দিয়ে কর্মবিরতি পালন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)  :  সাপ্তাহিক মজুরি না পেয়ে হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানি অধীনে তীব্র আর্থিক সংকটে সোমবার হতে সকল চা কারখানা তালা দিয়ে প্রতিদিন কর্মবিরতি পালন করে যাচ্ছে শ্রমিকরা। চা বাগান শ্রমিক সূত্রে জানা যায় , গত সোমবার মজুরি পাওয়ার কথা থাকলে ও কোম্পানি নির্ধারিত সময়ে ভেতর সাপ্তাহিক মজুরি টাকা না […]

বিস্তারিত

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ ও মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। শনিবার […]

বিস্তারিত

গাঁজা নীতি পুনর্বিবেচনার সময় কি এসেছে  ? নওগাঁর ঐতিহাসিক চাষ থেকে কানাডা-উরুগুয়ের অভিজ্ঞতা—নিয়ন্ত্রিত বৈধতা নিয়ে বাংলাদেশে নীতিগত আলোচনার দাবি

নিজস্ব প্রতিনিধি (নওগাঁ)  :  গাঁজা—একদিকে মাদক ও জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিতর্কিত বিষয়, অন্যদিকে বিশ্বের কয়েকটি দেশে এটি এখন কঠোর নিয়ন্ত্রণের অধীনে একটি বৈধ অর্থনৈতিক খাত। আন্তর্জাতিক এই পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশেও গাঁজা নিয়ে প্রচলিত নীতি, সম্ভাব্য রাজস্ব, কৃষি অর্থনীতি, চিকিৎসা ও গবেষণা এবং অবৈধ বাজার নিয়ন্ত্রণ—সবকিছু নতুন করে বিশ্লেষণের দাবি রাখে। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক […]

বিস্তারিত

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল : পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

মোঃ মাফিজুল ইসলাম , (জয়পুরহাট)   :  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঠেংগাপাড়া গ্রামে গোবর ও কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন করে সফলতার মুখ দেখছেন দুই বন্ধু তুহিন রেজা ও রবিন। তাদের “তুহিন রেজা ভার্মি কম্পোস্ট” কারখানাটি এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় ছোট পরিসরেই এই কারখানা গড়ে […]

বিস্তারিত

আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ  :  বীরগঞ্জে ৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর)  :  দিনাজপুরের বীরগঞ্জে হিমাগার গুলোতে আলু সংরক্ষনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। একযোগে প্রতিবাদে নামবে কৃষক-শ্রমিক- জনতা ও ব্যবসায়ীরা, সরকার নির্ধারিত মুল্যে ভাড়া নিতে হবে অন্যথায় তুমুল আন্দোলনের হুশিয়ারী দেয় দিয়েছে তারা। এ নিয়ে কৃষক ও আলু ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো মুহুর্তে হতে […]

বিস্তারিত

কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে

মোঃ বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম)  :  কুড়িগ্রাম জেলায় সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট সাময়িক অস্থিরতা নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবৈধ মজুদবিরোধী অভিযান, মজুতকৃত সার উদ্ধার, ডিলার পর্যায়ে তদারকি এবং সমন্বিতভাবে সার বিতরণের উদ্যোগে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এতে কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে। […]

বিস্তারিত

রাজশাহীতে সারের কোনো সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত: বিভাগীয় কমিশনার

রাজশাহী প্রতিনিধি  :  ‘রাজশাহীতে সারের কোনো সংকট নেই।’ কৃষকদের চাহিদা মেটাতে সরকারি গুদামে পর্যাপ্ত ইউরিয়া ও নন-ইউরিয়া সার মজুত রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী। তাঁর ভাষ্য, বর্তমানে যে পরিমাণ সার মজুত আছে, তা জেলার মাসিক চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি। সার নিয়ে বাইরে ছড়ানো সংকটের খবরকে তিনি বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। কৃষকদের […]

বিস্তারিত

নরসিংদীতে শিবপুরে সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  নরসিংদীর শিবপুরে শীতকালীন সবজির চারা বিক্রয় করে বদলে গেছে বহু কৃষকের ভাগ্য। সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ব্যাপক পরিচিতি পেয়েছে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া এলাকা। শিবপুর তথা নরসিংদীর স্থানীয় কৃষকরা একসময় মুন্সীগঞ্জ থেকে সবজির চারা ক্রয় করে সবজি চাষ করতেন। ২০ বছর পূর্বে নিজেদের প্রয়োজনে চারা উৎপাদন শুরু করেন […]

বিস্তারিত

কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে

মোঃ বুলবুল ইসলাম, (কুড়িগ্রাম)  :  কুড়িগ্রাম জেলায় সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট সাময়িক অস্থিরতা নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবৈধ মজুদবিরোধী অভিযান, মজুতকৃত সার উদ্ধার, ডিলার পর্যায়ে তদারকি এবং সমন্বিতভাবে সার বিতরণের উদ্যোগে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এতে কৃষকদের মধ্যেও স্বস্তি ফিরতে শুরু করেছে। […]

বিস্তারিত

সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত

মোস্তাফিজুর রহমান, (জামালপুর)  :  “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন […]

বিস্তারিত