সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলা ইউনিট: সভাপতি সাইফুর ও সাধারণ সম্পাদক জুয়েল

সাইফুর রশিদ চৌধুরী  :  সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর গোপালগঞ্জ জেলা ইউনিটের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে দৈনিক ভোরের কথা’র জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরেরবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুর রশিদ চৌধুরীকে সভাপতি এবং দৈনিক রুপালী বাংলাদেশ ও বাংলা পোস্টের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ […]

বিস্তারিত

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে বিএনপি, নৈরাজ্য করতে দেওয়া হবে না——– ইশরাক

নিজস্ব প্রতিবেদক   :  কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ থেকে ইশরাক […]

বিস্তারিত

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় এমিনে এরদোয়ানের সঙ্গে জুবাইদার আলোচনা

বিশেষ প্রতিনিধি৷ : তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো তাঁদের আলোচনায় গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে তাঁদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের বিষয়টি […]

বিস্তারিত

বিশ্ববিদ্যালয় ছাত্রী এখন সারের ডিলার

নিজস্ব প্রতিনিধি   :  ভোমরাদহ ইউনিয়নে ডিলার হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের স্ত্রী রেনুয়ারা বেগম। আবুল হোসেন রাজনীতির পাশাপাশি ওষুধ ও ডায়াগনস্টিক ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি উপজেলা ড্রাগ সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। রেনুয়ারার নিজস্ব কোনো দোকান নেই। ভোমরাদহ বাজারে মমতাজ ফিলিং স্টেশনের পাশে সবুজ নামে এক কীটনাশক ব্যবসায়ীর দোকানের সামনে তার নামে সাইনবোর্ড লাগানো হয়েছে। […]

বিস্তারিত

জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সাথে সংসদ সদস্য সাঈদ আহমেদের মতবিনিময় ও নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা জ্ঞ্যাপন 

নিজস্ব প্রতিবেদক  :  জাতীয় সাংবাদিক সংস্থার এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সম্মানিত প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। রোববার ৮ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত এই বৈঠকে সদ্য সমাপ্ত ‘জাতীয় সাংবাদিক সমাবেশ ২০২৬’-এর সফলতা […]

বিস্তারিত

বেনাপোলকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে গড়ে তোলার অঙ্গীকার-মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিমের

জাকির হোসেন,বেনাপোল  (শার্শা)  :  বেনাপোল পৌরসভাকে দেশের অন্যতম আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী মোস্তাফিজ্জোহা সেলিম। শিক্ষা, ক্রীড়া-সংস্কৃতি ও ব্যাবসায়ী বান্ধব নগরী প্রতিষ্ঠার পাশাপাশি সন্ত্রাস,মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দূর্ণীতি মুক্ত পৌরসভা গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। তাঁর পরিকল্পনায় রয়েছে নিরাপদ সড়ক, যানজটমুক্ত নগরী, যোগাযোগ ব্যবস্থা,স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন […]

বিস্তারিত

গোপালগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ, টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, কাশিয়ানীতে সড়ক অবরোধ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী   :  দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে কাশিয়ানীর বিভিন্ন স্থানে সড়কে […]

বিস্তারিত

৭ নভেম্বর থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: জিয়া পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার

বিশেষ প্রতিনিধি   : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু দিন কেবল ক্যালেন্ডারের তারিখ হয়ে থাকে না; সময়ের সীমানা পেরিয়ে সেসব দিন জাতির রাজনৈতিক গতিপথের সঙ্গে মিশে যায়। ৭ নভেম্বর তেমনই একটি দিন। ১৯৭৫ সালের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, পরবর্তী সময়ে বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও স্বাধীনতা-সার্বভৌমত্বের রাজনীতিতে তার দীর্ঘ প্রভাব পড়ে। […]

বিস্তারিত

শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

ঠাকুরগাঁও প্রতিনিধি  :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আমাদের পূর্বসূরীরা একসাগর রক্তের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছে। […]

বিস্তারিত

নারীর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সমান সুযোগ জরুরি: জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক   :  নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হলেও অর্থনীতির মূলধারায় তাঁদের অংশগ্রহণ এখনো পুরুষের তুলনায় অনেক কম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নারীর নেতৃত্ববিষয়ক এক সেমিনারে […]

বিস্তারিত