করোনায় অর্ধেকে নামল মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য […]

বিস্তারিত

মহামারিতেও দমেনি নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক : মহামারির মধ্যেও নারী উদ্যোক্তারা ই কমার্সের মাধ্যমে ভালো ব্যবসা করেছেন যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। রাজধানীর পূর্বাচল ক্লাবে ২ দিনব্যাপী উইমেন অ্যান্ড ই- কমার্সের উদ্যোগে ‘ উই কালারফুল ফেষ্ট’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, […]

বিস্তারিত

আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম এবং দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভূমিকা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আদালতের নির্দেশনা আমলে নিয়ে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখাপাত্র। অর্থনীতিবিদরা, আর্থিক অনিয়মের বিস্তারিত তদন্তে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বাইরে থেকে স্বাধীন ও শক্তিশালী কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। পি কে হালদার সাড়ে তিন […]

বিস্তারিত

বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা: কাদের

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা […]

বিস্তারিত

কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে পুলিশের গুলি-লাঠিপেটা, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সংবাদকর্মীসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে চাপরাশিরহাট পূর্ব বাজারে আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা […]

বিস্তারিত

ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। গ্রেফতাররা হলেন-তাড়াশ উপজেলার জন্তিহার গ্রামের […]

বিস্তারিত

পাপুলের রায়ের কপি পেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক : মানব ও অর্থপাচারের দায়ে কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের রায়ের কপি বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার রাজধানীর পূর্বাচল ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুয়েত সরকার থেকে আমরা পাপুলের রায়ের কপি পেয়েছি। এটা ৬১ […]

বিস্তারিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্ততে ঢাকার আকাশে উড়বে ৮০০ ড্রোন

নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ড্রোন, এরিয়াল ও ফায়ারওয়ার্কস (আতশবাজি) শো করবে সরকার। এ দিন ঢাকার আকাশে ৭০০ থেকে ৮০০ ড্রোন উড়বে। জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ […]

বিস্তারিত

দেশের ১ শতাংশ জনগণ টিকা নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক : দেশের জনগণের ১ শতাংশ এরইমধ্যে টিকা নিয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটি জানিয়েছে, পৃথিবীতে খুব কম সংখ্যক দেশই পেরেছে এই সফলতা অর্জন করতে। শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সংলাপে আইইডিসিআর এ তথ্য জানায়। অনুষ্ঠানে আইইডিসিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, টিকা […]

বিস্তারিত

নদী তীর রক্ষায় সীমানা পিলার বসানো নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার চারপাশের নদী দখলমুক্তের অভিযানের মধ্যেই তীর রক্ষায় সীমানা পিলার বসানো নিয়েই প্রশ্ন উঠেছে। সদরঘাট এলাকার শ্যামবাজারে নদীর ২০ ফুট জায়গা না ছেড়েই স্থায়ী সীমানা পিলার বসানোর এমন অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএর সার্ভেয়ারদের বিরুদ্ধে। এদিকে উচ্ছেদ অভিযানের মধ্যেই ফের নদী দখল করে ইট ভাটা ও নদী ভরাটের প্রমাণ মিলেছে তুরাগের সাভার অংশে। বিআইডব্লিউটিএর […]

বিস্তারিত