
মোঃ আকাশ উজ্জামান শেখ, (বাগেরহাট) : বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

১২ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে নৌবাহিনীর একটি বাস ও বিয়ের যাত্রীসহ একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

নিহতদের মধ্যে রাজ্জাক কমিশনারের পরিবারের ৬ জন রয়েছে। বাকিদের নাম ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।
