আল জাজিরায় রাষ্ট্রবিরোধী প্রতিবেদন ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরায় রাষ্ট্র ও সরকারবিরোধী প্রতিবেদন প্রকাশের জেরে প্রতিবেদনটির সঙ্গে সংশ্লিষ্ট জুলকারনাইন সামি ও তাসনিম খলিলসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা গ্রহণের বিষয় আদেশ পরে […]

বিস্তারিত

ঘুষ কেলেঙ্কারি তদন্তে কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কমিটি

  নিজস্ব প্রতিবেদক : ঘুষ কেলেঙ্কারি তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা নানা ঘুষ কেলেঙ্কারির বিষয়ে তদন্ত করবে এ কমিটি। কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এই কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি গভর্নর-৩ একেএম সাজেদুর রহমান খানকে। এ বিষয়ে বাংলাদেশ […]

বিস্তারিত

বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকায় যুক্ত আরও ৪৩ পণ্য

নিজস্ব প্রতিবেদক : খাবার ও ঘরের কাজে ব্যবহৃত সামগ্রী, প্রসাধনী, কাপড়, জুতা, ইলেকট্রিক ও নির্মাণকাজে ব্যবহৃত পণ্যসহ মোট ৪৩টি পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বাধ্যতামূলক পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে। এসব পণ্য এখন বাজারজাতকরণে বাধ্যতামূলকভাবে বিএসটিআইয়ের লাইসেন্স নিতে হবে। সম্প্রতি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিএসটিআই। এ বিষয়ে গত মাসের শেষে প্রজ্ঞাপন জারি […]

বিস্তারিত

আল জাজিরার প্রতিবেদন ফেসবুক ইউটিউব থেকে সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাকিব। আদালতে বুধবার রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন […]

বিস্তারিত

আমেরিকায়ও টিকার জন্য হাহাকার : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার মতো দেশে করোনা টিকার জন্য হাহাকার চললেও, বাংলাদেশ দ্রুত করোনা টিকা আনতে পেরেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ের ক্লিনিকে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। টিকাগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। টিকা নেয়ার পর অনুভূতি জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি তো […]

বিস্তারিত

বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার বহু চেষ্টা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার আয়োজন বহুবার করা হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুকে হত্যার পরে সেই চেষ্টা বেশি করা হয়েছে। এই চেষ্টা বহু আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু তিনি তার ভূমিকা, অবদান ও মহিমা নিয়ে জাগ্রত আছেন।’ বুধবার রাজধানীতে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা […]

বিস্তারিত

গুজব সৃষ্টিতে বিএনপি দক্ষতার পরিচয় দিচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক : সরকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব সৃষ্টিতে বিএনপিই নিপুণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন নাকি সরকারের হাতিয়ার হিসেবে কাজ করছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনায় কারও উপর নির্ভরশীল নয়, সরকারের হাতিয়ার হচ্ছে একমাত্র […]

বিস্তারিত

টিকার অভাব নেই ভবিষ্যতেও হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার টিকার অভাব নেই। ভবিষ্যতেও হবে না-এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউরোপ-আমেরিকার মত বড় দেশগুলো ঠিকমতো ভ্যাকসিন পাচ্ছে না। বাংলাদেশের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসা পেয়েছে। বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭০ লাখ টিকার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় […]

বিস্তারিত

ডোপ টেস্ট দিয়েই সরকারি চাকরিতে নিয়োগ : মুক্তিযোদ্ধা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। পাশাপাশি চাকুরিজীবী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হবে। বুধবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন মন্ত্রী। বলেন, এ বিষয়ে এখনো নীতিমালা চূড়ান্ত হয়নি। তবে, অভিযোগ পেলে এখন থেকেই ডোপ টেস্ট করা […]

বিস্তারিত

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা ১০ জঙ্গির মৃত্যুদন্ড বহাল

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত এক আসামি ও ১৪বছর করে কারাদন্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে একজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১ […]

বিস্তারিত