বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সংযুক্ত আরব আমিরাত সফর

Uncategorized আন্তর্জাতিক জাতীয় জীবন-যাপন বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, দুইজন সফরসঙ্গীসহ সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার  ২১ সেপ্টেম্বর,  ঢাকা ত্যাগ করেন।

এই সময়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান শারজাহে অবস্থিত এএএল গ্রুপ এর আমন্ত্রণে উক্ত প্রতিষ্ঠানের এমআরও ফ্যাসিলিটির হেলিকপ্টার মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহল প্লান্ট পরিদর্শন করবেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান উক্ত প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। (তথ্য সুত্র ও ছবি : বিএমএ)


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *