নিরাপদ খাদ্যের মোবাইল কোর্টে  রাজধানীর গুলশানের “ফিশ এন্ড  কো” রেষ্টুরেন্ট কে ১ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

রাজধানীর গুলশানের ” ফিশ এন্ড কো ” রেষ্টুরেন্টে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্টের কিছু দৃশ্য।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক :  গতকাল মঙ্গলবার  ২১ নভেম্বর,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  জিনিয়া জিন্নাত এর নেতৃত্বে রাজধানীর গুলশান -১  এলাকার “ফিশ এন্ড কো” নামক রেষ্টুরেন্টে   মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে,  প্রতিষ্ঠানটি তাদের রেস্তোরাঁ নিবন্ধন সনদ, কর্মচারীদের যথাযথ স্বাস্থ্য সনদ এবং বেশ কিছু পণ্যের চালান রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়। প্রতিষ্ঠানটির স্টোরে এবং ফ্রিজে আমদানিকারকের তথ্য বিহীন বেশ কিছু খাদ্য মজুদ করতে দেখা যায়।

এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট  পরিচালনা কালে ” ফিশ এন্ড কো ” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

মোবাইল কোর্ট পরিচালনাকালীন  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক  মাহমুদুল হাছান আনচারী ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *