
নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার ২৮ নভেম্বর, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোঃ আলমগীর শরীয়তপুর জেলা সফর করেন। এসময় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শরীয়তপুর জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম, পুলিশ সুপার, শরীয়তপুর সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ , জেলা প্রশাসক, শরীয়তপুর

👁️ 107 News Views
