দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার্ড

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   :  সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকা পুণ্যার্থীবাহী বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।


বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২১ নভেম্বর রাতে ঢাংমারি ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করে দুবলার চরের উদ্দেশে যাত্রা করে পুণ্যার্থীবাহী বোটটি।

পরদিন রাত ৮টার দিকে রূপের গাং এলাকায় পৌঁছালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। এতে বিপাকে পড়েন বোটে থাকা পুণ্যার্থীরা।

পরে একজন পুণ্যার্থী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।


বিজ্ঞাপন

খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে লইট্টাখালি খাল এলাকা থেকে বিকল বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে।


বিজ্ঞাপন

তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। ##

👁️ 11 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *