সুন্দরবনে ফাঁদসহ হরিণ শিকারি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট)প্রতিনিধি  :  দুবলার চরে রাস উৎসবে পূণ্যার্থীর ছদ্মবশে যাওয়া বিশ্বজিৎ রায় (২৫) নামে এক হরিণ শিকারিকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে বিপুল পরিমান নাইলনের রশির তৈরি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। আটক শিকারি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুবাস রায়ের ছেলে।

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানিয়েছেন, পূণ্যার্থীবেশে পাঁচ হরিণ শিকারি বনে প্রবেশ করে।


বিজ্ঞাপন

তারা কুতুবখালীর গহীন বনে ফাঁদ গেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আলোরকোলের বনরক্ষীরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন

অভিযানকালে শিকারিরা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করলে বিশ্বজিৎকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা। পলাতক শিকারিরা হলেন জুথি মন্ডল, বিপ্লব মন্ডল, খুদিরাম মন্ডল ও প্রিতম গোলদার।

এসিএফ জানান, আটক শিকারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুবলার চরে রাস পূর্ণিমার পূজায় পূণ্যার্থী হিসেবে এসেছিলেন। আটক ও পলাতক শিকারিদের নামে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

👁️ 10 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *