মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের সদর উপজেলার ৫ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ৫ জুন সদর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলা হয়েছে এসব কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
যে ৫ টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে চন্দ্র দিঘলিয়া সাতপাড়, নিজড়া গোপীনাথপুর ও কাঠী ইউনিয়ন।
সদর উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি লেয়াকত আলী লেকু ও সাধারণ সম্পাদক আবু সিদ্দিক এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক জানান সংগঠন গতিশীল করার লক্ষে অবিলম্বে এসব ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন
