জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টকু ও তানভীর হাসান এর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  :  জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টকু ও তানভীর হাসান এর ১০ দিনের রিমান্ড মঞ্জুর আদালত এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে,  সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে ঢাকার সিএমএম কোর্টের মো: রশিদুল আলম এর আদালত। আজকে দুপুরে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় গতকাল রাতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন
👁️ 148 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *