আগামীকাল মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জিএম কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  আগামীকাল বৃহস্পতিবার ০১ মে ২০২৫ “মহান মে দিবস” উপলক্ষে বিকেল ৩টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে (কাকরাইল) জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে আলোচনা ও বর্নাঢ্য রালী’র আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

র‌্যালীর শুরুতে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু সহ পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক কাজী মেফতাহ উদ্দিন জসীম এর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভা পরিচালনা করবেন জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব শেখ মোহাম্মদ শান্ত।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *