
নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার , ৬ সেপ্টেম্বর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার ইমরান হায়দার।

আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের পর উভয় পক্ষ এটিকে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ বলে উল্লেখ করেছে।

তারা জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে।

👁️ 122 News Views
